Home Lead News এবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

এবার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

by raazu
০ comments

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানে বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে সংবাদমাধ্যম ডেইলি অসাফ।

ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। কম শক্তিশালী হলেও এটির কম্পন বেশ জোরালো ছিল। ভূমিকম্পটি সংঘটিত হয় মাটির ২০ কিলোমিটার গভীরে।

এটির উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে যান। ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |