Home Lead News ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি

by raazu
০ comments

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অতীতে আমরা দেখেছি মক ভোটিং সাধারণত তফসিলের পরে হয়, এখন আগে হলো—তো কবে নাগাদ তফসিল হবে? এমন প্রশ্নের জবাবে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ‘এটা তো একাধিকবার বলেছেন আমাদের সিনিয়র সেক্রেটারি (আখতার আহমেদ)। আমরা আশা করছি, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল হবে। আপনারা তখন জানতে পারবেন।’

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান