Home Seacond Lead রমজান উপলক্ষে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করবে সরকার

রমজান উপলক্ষে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি করবে সরকার

by raazu
০ comments

আসন্ন রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল বিক্রি করবে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ফ্রেব্রুয়ারি ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং ৩ টি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক মেট্রিক টন করে সারাদেশে ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে।

এছাড়া, ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর, পৌরসভা, ৮টি সিটি করপোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মে.টন) করে চাল বিক্রয় করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রতি ৫ কেজি করে চাল কেনা যাবে। দাম প্রতি কেজি ৩০ টাকা করে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান