Home প্রবাস মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশিসহ ১২১ অভিবাসী আটক

by raazu
০ comments

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার থেকে টানা দুইদিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমারের নাগরিক, চারজন পাকিস্তানি, দুইজন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। আটক ১২১ জনের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন নারী।

ক্যামেরন হাইল্যান্ডস জেলা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আজরি রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অপরাধীদের নির্মূলে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগসহ বিভিন্ন দপ্তরের ১৪৩ জন কর্মকর্তা যৌথভাবে এ অভিযানে অংশ নেন।

অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে অভিবাসন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ১২১ জনকে আটক করা হয়।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান