Home ব্যবসা-বাণিজ্য দুই কার্গো এলএনজি আমদানিতে সরকারের অনুমোদন

দুই কার্গো এলএনজি আমদানিতে সরকারের অনুমোদন

by raazu
০ comments

দুই দেশ থেকে মোট ১ হাজার ৩৫৫ কোটি টাকার দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর অধীনে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে প্রথম কার্গোটি আরব আমিরাতের মেসার্স ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে আমদানি করা হবে। এই কার্গোটি ৬-৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ের মধ্যে সরবরাহ করা হবে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকা।

দ্বিতীয় কার্গোটি আমদানির জন্য সিঙ্গাপুরের মের্সাস ভিটল এশিয়া পিটিই লিমিটেডকে নির্বাচিত করা হয়েছে। এটি ১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫ সময়ের মধ্যে সরবরাহ করা হবে। এর জন্য ব্যয় হবে ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা ৮ পয়সা।

এ সিদ্ধান্ত দেশের এলএনজি চাহিদা মেটানোর পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান