Home Lead News গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত, গ্রেপ্তার ১৬

গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত, গ্রেপ্তার ১৬

by raazu
০ comments
গাজীপুর সদর থানার ওসিকে বরখাস্ত, গ্রেপ্তার ১৬

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে বরখাস্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনার পর আয়োজিত বিক্ষোভ সমাবেশে ড. নাজমুল করিম খান এ ঘোষণা দেন।

পুলিশ কমিশনার বলেন, “আমি আপনাদের বলতে চাই, আমরা একে একে তাদেরকে খুঁজে বের করব। যারা পুলিশে আছেন, যারা দেরিতে সাড়া দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি শুনেছি, দুই ঘণ্টা পরে ওসি সাড়া দিয়েছেন, তাই আমি তাকে সাসপেন্ড করব।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী পুলিশের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। জনগণের পুলিশ হতে হবে।”

এ ঘটনার পর ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার পর, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়, যাতে ১৫ জন আহত হন। এর মধ্যে ৫ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হন।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |