Home Lead News জাতীয়করণ ছাড়া অন্য কোনও আশ্বাসে রাজি নন শিক্ষকরা, ক্লাস বর্জনের ঘোষণা

জাতীয়করণ ছাড়া অন্য কোনও আশ্বাসে রাজি নন শিক্ষকরা, ক্লাস বর্জনের ঘোষণা

by raazu
০ comments

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা জাতীয়করণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া, শতভাগ উৎসব ভাতা ও চিকিৎসা ভাতার আশ্বাস প্রত্যাখ্যান করেছেন তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা এই ঘোষণা দেন। একই সঙ্গে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সব বেসরকারি স্কুল-কলেজে ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা।

শিক্ষকদের অনড় অবস্থান
বাংলাদেশ শিক্ষক ফোরামের (বিটিএফ) সভাপতি হাবিবুল্লাহ রাজু বলেন, “সরকার আমাদের আগেও আশ্বাস দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এবার আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী নই। যতক্ষণ পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন প্রকাশ না হবে বা মন্ত্রণালয়ের প্রতিনিধি এসে দাবি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “জাতীয়করণ ছাড়া আমরা অন্য কোনো সমাধান মানতে রাজি নই। দাবি আদায় না হলে আমরা স্কুলে তালা লাগানোসহ আমরণ অনশনে যেতে বাধ্য হবো।”

টানা ছয়দিনের আন্দোলন
জাতীয়করণের দাবিতে টানা ছয়দিন ধরে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করা হয়েছে।

শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ক্লাস বর্জনের পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান