Home Seacond Lead জানা গেলো অভিনেতা শাহবাজ সানির হটাৎ মৃত্যুর কারণ

জানা গেলো অভিনেতা শাহবাজ সানির হটাৎ মৃত্যুর কারণ

by raazu
০ comments

তরুণ বয়সেই চিরদিনের জন্য চলে গেলেন ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানি। রোববার দিনগত রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নির্মাতা ইমরাউল রাফাত বলেন, “রোববার রাতে উত্তরায় আড্ডা দিচ্ছিলেন শাহবাজ সানি। হঠাৎ মাটিতে পড়ে যান। তার সঙ্গে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েছেন। আমাকে রাত ১২টার পর ফোন দিয়েছে। আমি যেতে যেতে রাত ১টা বেজে যায়। ৩টার পরপর ডাক্তার ক্লিনিক্যালি ডেড বলেছেন। ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি নিয়ে গিয়েছে। কী কারণে মারা গেছে ডাক্তারের কাছে জানতে চাইলে বলেন, ‘হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে।”

শাহবাজ সানির মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে। বাদ জোহর তার জানাজা সম্পন্ন হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে টিভি নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান