Home চাকরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির নিয়োগ

by raazu
০ comments
সমাজকল্যাণ মন্ত্রণালয়

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ০৪ টি পদে ১৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদন শুরুর সময়: ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://msw.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফরম এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান