Home Lead News তরুণরা চায় চাঁদাবাজ ও দখলবাজমুক্ত বাংলাদেশ

তরুণরা চায় চাঁদাবাজ ও দখলবাজমুক্ত বাংলাদেশ

ডা. শফিকুর রহমান

by raazu
০ comments

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তরুণ ও যুবসমাজ একটি চাঁদাবাজ, দখলবাজ এবং পেশিশক্তিমুক্ত নতুন বাংলাদেশ চায়। তিনি আরও বলেন, “আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, আর প্রয়োজনে আমরা রক্ত দিয়ে সেই স্বাধীনতা ধরে রাখবো, ইনশাআল্লাহ।”

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরপেক্ষ নির্বাচনের দাবি
ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা কারও টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করবো না। ষড়যন্ত্র চলছে, নির্বাচনকেন্দ্রিক সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ। কালো টাকা ও পেশিশক্তির কাছে আমরা মাথানত করবো না। যারা কালো টাকা দিয়ে ভোটের মাঠে আসবে, তাদের ‘না’ বলে দিতে হবে।”

সরকারের সমালোচনা
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, “বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ ও তার দোসররা ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব টাকা খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তাদের খুঁজে এনে বিচার করতে হবে এবং কাশিমপুর জেলে পাঠাতে হবে।”

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
জামায়াত আমির বলেন, “আমরা বৈষম্যহীন, মানবিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন থামবে না।”

অন্যান্য বক্তারা
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, এবং অন্যান্য জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আন্দোলন অব্যাহত রাখার আহ্বান
বক্তারা দলীয় নেতাকর্মীদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে জামায়াত তার ভূমিকা পালন করবে।

কর্মী সম্মেলন পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান