Home Lead News ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

by razu ahamed
০ comments

নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন। আজ (মঙ্গলবার) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে ২০২৪ সালের ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে এই সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে এবং পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রেজিস্ট্রেশন নম্বর কমিশনের ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান