Home Lead News হট্টগোলের মধ্যেই নতুন ছাত্রদের নতুন সংগঠনের কমিটি

হট্টগোলের মধ্যেই নতুন ছাত্রদের নতুন সংগঠনের কমিটি

by razu ahamed
০ comments

হট্টগোলের মধ্যেই নতুন ছাত্রসংগঠনের কমিটি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ’। ‘শিক্ষা ঐক্য মুক্তি’ স্লোগানকে ধারণ করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা করা হয়। এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রিফাত রশীদের সমর্থকরা বাইরে ও ভেতরে হট্টগোল করছিল।

আবু বাকের মজুমদারকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্যসচিব রিফাত রশীদ, মুখ্যসংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরেফা খাতুন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও ঘোষণা করা হয়। ঢাবি কমিটিতে আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্যসচিব মহির আলম। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্যসংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

কমিটি ঘোষণা করে মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকজন আহত হন।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |