Home Lead News মালয়েশিয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে হাইকমিশনের সংবর্ধনা

মালয়েশিয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে হাইকমিশনের সংবর্ধনা

by raazu
০ comments
মালয়েশিয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

মালয়েশিয়ায় টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নিতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে দলটিকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান ও তার সহধর্মিণী প‍্যান্ডোরা চৌধুরী ক্রিকেটারদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের ১৮ জন ক্রিকেটার ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদীন, দলের কোচিং স্টাফ, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৈয়দ আজিজ এবং হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যরা।

হাইকমিশনার তার বক্তব্যে বলেন, ক্রিকেট বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে বিশেষ ভূমিকা রাখছে। তিনি নারী ক্রিকেটারদের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য তাদের প্রতি শুভকামনা জানান।

তিনি আরও বলেন, ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্বমঞ্চে বাংলাদেশি নারী ক্রিকেটারদের এই অংশগ্রহণ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে দলের অধিনায়ক সুমাইয়া এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবর্ধনার জন্য হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের সফলতা কামনা করে অনুষ্ঠানটি শেষ হয়।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান