Home Lead News মার্কিন প্রযুক্তিকে সম্মান করুন, না হলে পরিণতি ভোগ করবেন: ট্রাম্প

মার্কিন প্রযুক্তিকে সম্মান করুন, না হলে পরিণতি ভোগ করবেন: ট্রাম্প

by razu ahamed
০ comments

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি ‘বৈষম্যমূলক নীতি’ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার অসাধারণ প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্মান দেখান, নাহলে পরিণতি ভোগ করুন।

এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথ বিবৃতিতে জানিয়েছিল, তারা একসঙ্গে ‘অন্যায্য বাণিজ্য বাধা মোকাবিলা করবে’ ও ‘ইলেকট্রনিক লেনদেনে’ শুল্ক আরোপ করবে না। এছাড়া ২৭ সদস্যভুক্ত ইইউ নিশ্চিত করেছে যে তারা নেটওয়ার্ক ব্যবহার কোনো ফি চালু করবে না।

সোমবার (২৫ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ডিজিটাল ট্যাক্স, ডিজিটাল সেবা আইন ও ডিজিটাল বাজার নিয়ন্ত্রণ, এসবই তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শিল্পকে ক্ষতিগ্রস্ত ও বৈষম্যের শিকার করার জন্য। অথচ চীনের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোকে এসবের বাইরে রাখা হচ্ছে। এটা বন্ধ করতে হবে ও এখনই বন্ধ করতে হবে।

ট্রাম্প সতর্ক করে বলেন, যেসব দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ডিজিটাল কর আরোপ করবে, সেসব দেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র বড় ধরনের অতিরিক্ত শুল্ক বসাবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ‘অত্যন্ত সুরক্ষিত প্রযুক্তি ও চিপ’ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান