Home বিনোদন মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন খলনায়ক ডিপজল

মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন খলনায়ক ডিপজল

by raazu
০ comments

প্রয়াত হাজি জবেদা বেগমের নামে একটি মসজিদ নির্মাণ করলেন ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল, যিনি এখনও পর্দায় দাপুটের সঙ্গে অভিনয় করে চলেছেন।

গাইবান্ধার তালুক রিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন প্রযোজক-অভিনেতা ডিপজল। এর আগে ২০২৩ সালে এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয়।

সম্প্রতি মসজিদটির নির্মাণকাজ শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ডিপজল নিজেই জানিয়েছেন সে কথা। মসজিদ নির্মাণ শেষে এখন মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, মাদ্রাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব তিনি নিজেই সামলাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান