Home Lead News বিএনপির ২৩৭ আসনে কোন আসনে কে থাকছেন

বিএনপির ২৩৭ আসনে কোন আসনে কে থাকছেন

by raazu
০ comments

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেসব আসনে প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি, সেগুলো পরে প্রকাশ করা হবে। কিছু আসন শরিকদের ছাড়া রাখা হবে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহাসচিব নিজেই ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে রয়েছেন—ঢাকা: ১ খন্দকার আবু আশফাক, ২ আমানউল্লাহ আমান, ৩ গয়েশ্বর চন্দ্র রায়, ৪ তানভীর আহমেদ রবিন, ৫ নবী উল্লাহ নবী, ৬ ইশরাক হোসেন, ৮ মির্জা আব্বাস, ১২ সাইফুল আলম নীরব, ১৪ সানজিদা তুলি, ১৬ আমিনুল হক।

চট্টগ্রাম: ১ নুরুল আমিন, ২ সরোয়ার আলমগীর, ৪ কাজী সালাউদ্দিন, ৫ মীর হেলাল উদ্দিন, ৭ হুম্মাম কাদের চৌধুরী, ৮ এরশাদ উল্লাহ, ১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী, ১২ এনামুল হক, ১৩ সরোয়ার জামাল নিজাম, ১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

কক্সবাজার ও পার্বত্য জেলা: কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরী; বান্দরবন- সাচিং প্রু; রাঙামাটি- দীপেন দেওয়ান; খাগড়াছড়ি- আবদুল ওয়াদুদ ভুঁইয়া।

বরিশাল: ১ জহির উদ্দিন স্বপন, ২ সরদার সরসুদ্দিন আহমেদ সান্টু, ৪ মোঃ রাজীব আহসান, ৫ মোঃ মজিবুর রহমান সরোয়ার, ৬ আবুল হোসেন খান।

কুমিল্লা: ১ ডঃ খন্দকার মোশাররফ হোসেন, ৩ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ৪ মঞ্জুরুল আহসান মুলী, ৫ মোঃ জসিম উদ্দিন, ৬ মোঃ মনিরুল হক চৌধুরী, ৮ জাকারিয়া তাহের, ৯ মোঃ আবুল কালাম, ১০ মোঃ আব্দুল গফুর জুঁইয়া, ১১ মোঃ কামরুল হুদা।

নোয়াখালী: ১ এ এম মাহবুব উদ্দিন, ২ জয়নাল আবেদীন ফারুক, ৩ মোঃ বরকত উল্লাহ বুলু, ৪ মোঃ শাহজাহান, ৫ মোহাম্মদ ফখরুল ইসলাম, ৬ মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

ময়মনসিংহ: ১ সৈয়দ এমরান সালেহ, ২ মোতাহের হোসেন তালুকদার, ৩ এম ইকবাল হোসেইন, ৪ মোঃ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, ৫ মোহাম্মদ জাকির হোসেন, ৬ মোঃ আখতারুল আলম, ৭ ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ৮ লুতফুল্লাহেল সাজেদ, ৯ ইয়াসের খাঁন চৌধুরী, ১১ ফকর উদ্দিন আহমেদ।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দ খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন সহ অন্যান্য নেতা ও সাংগঠনিক সম্পাদকরা।

জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান