Home Lead News প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’

প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’

by raazu
০ comments

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর এবার তিন দফা দাবি আদায়ে আরও কঠোর অবস্থানে গেছেন। তাদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি আজ থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে।

আজ (৩ ডিসেম্বর) বুধবার সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সারাদেশে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসময় স্কুলগুলো তালাবদ্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ২২ দিনেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় নতুন এই কর্মসূচির ঘোষণা দেন তারা।

শিক্ষক নেতারা জানান, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন। পাশাপাশি উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে শিক্ষকরা অবস্থান কর্মসূচিও পালন করবেন।

তাদের প্রথম দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা। দ্বিতীয় দাবি হলো ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলমান জটিলতা দূর করা। তৃতীয় দাবি হলো সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান