Home সর্বশেষ দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

by raazu
০ comments

আগামী জাতীয় নির্বাচনে দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আমীর খসরু বলেন, বিএনপিসহ ৪২টি দল মিলেই ৩১ দফা করা হয়েছে। দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না। কারণ, জাতীয় সরকারের মাধ্যমেই এই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, এমন চিন্তা থেকেই বিএনপি ৩১ দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো ঠিক করতে কাজ করছি। এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক হবে না।’

জিয়াউর রহমানের মেধাবৃত্তিক রাজনীতির পথেই হাঁটছে বিএনপি, তারা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান