Home Lead News তুরস্কের বোলু পার্বত্য হোটেলে আগুন: ৬৬ জনের মৃত্যু

তুরস্কের বোলু পার্বত্য হোটেলে আগুন: ৬৬ জনের মৃত্যু

by raazu
০ comments

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকার একটি স্কি রিসোর্টের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে বোলু পর্বতের চূড়ায় অবস্থিত কার্তালকায়া স্কি রিসোর্টের গ্র্যান্ড কার্টাল হোটেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, অগ্নিকাণ্ডে হোটেলের অতিথিরা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করেন, যার ফলে অনেকে আহত হন। হোটেলে অগ্নিকাণ্ডের সময় ২৩৮ জন অতিথি অবস্থান করছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে হোটেলের ঢালু অংশের কারণে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।

হোটেলের একাধিক অতিথি জানিয়েছেন, তারা কোনো অগ্নি সতর্ক সংকেত পাননি। তাপ ও ধোঁয়ার কারণে আতঙ্কিত হয়ে অনেকেই জানালা দিয়ে তুষারের ওপর লাফ দেন।

মর্মান্তিক এই ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত হোটেল থেকে ধোঁয়া উড়ছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান