Home Lead News আ.লীগের সাবেক এমপি সেঁজুতি গ্রেপ্তার

আ.লীগের সাবেক এমপি সেঁজুতি গ্রেপ্তার

by razu ahamed
০ comments

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সেঁজুতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এবং সাতক্ষীরার দৈনিক ‘পত্রদূত’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গণমাধ্যমকে জানান, লায়লা পারভীন সেঁজুতিকে সাতক্ষীরা সদর থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্টে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান