Home Lead News পুলিশ সব নাগরিকের, কোনো দল বা গোষ্ঠির নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ সব নাগরিকের, কোনো দল বা গোষ্ঠির নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

by raazu
০ comments

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সকল নাগরিকের জন্য, এটি কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ অনুষ্ঠানে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ জনগণের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের এজেন্ট হয়ে কাজ করবে না এবং কোনো বেআইনি নির্দেশনা পালন করবে না। নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে আপনারা এখন সুপ্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা হিসেবে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন। এ সময় কুচকাওয়াজে চৌকস প্রদর্শনীর জন্য প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তিনি আরও বলেন, থানায় যেন মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন থেকে অর্জিত চেতনা ধারণ করে পুলিশ বাহিনীর গৌরব সমুন্নত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং পুরস্কার বিতরণ করেন। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা।

এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |