Home Seacond Lead পরীমনির জীবনে ‘জাদুর মতো’ শেখ সাদী! প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা

পরীমনির জীবনে ‘জাদুর মতো’ শেখ সাদী! প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা

by raazu
০ comments

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির সঙ্গে এবার জড়িয়ে গেছে তরুণ গায়ক শেখ সাদীর নাম। কয়েকদিন ধরেই তাদের ঘিরে প্রেমের গুঞ্জন চলছে। যদিও বিষয়টি নিয়ে দুজনই সরাসরি কিছু বলেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্ট, কমেন্ট ও ইমোজি খুনসুটি নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে

পরীমনি তার ফেসবুক ওয়ালে শেখ সাদীর গান শেয়ার করছেন, আর সাদী সেখানে লাভ ইমোজি দিয়ে মন্তব্য করছেন। পাল্টা ইমোজিতে সাড়া দিচ্ছেন পরীমনিও। এমনকি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমেও তারা একে অপরের প্রতি মনের বার্তা দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি শেখ সাদীর একটি পোস্ট তাদের সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে। তিনি লেখেন, “অন্য কোনো মেয়েকে এখন আর ভালো লাগে না। পরী আমার।” উত্তরে পরীমনি শুধু ‘ওহ!’ লিখে একটি পুতুলের ইমোজি জুড়ে দেন, যা নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

গণমাধ্যমে এই পোস্ট প্রসঙ্গে শেখ সাদী অবশ্য জানিয়েছেন, বিষয়টি সিরিয়াসভাবে লেখেননি, তবে সবাই সেটিকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন।

অন্যদিকে, পরীমনি সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু না বললেও স্বীকার করেছেন, “সাদী আমার জীবনে এক জাদুর মতো! আমি মন খুলে যার সঙ্গে কথা বলতে পারি। খারাপ সময়ে পাশে থাকা মানুষ আশীর্বাদ হয়ে আসে, সাদী তেমনই একজন।”

গায়ক শেখ সাদীও জানিয়েছেন, বিনোদন জগতের কাজের সূত্রেই পরীমনির সঙ্গে তার পরিচয় দীর্ঘদিনের। তিনি বলেন, “পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ান। সব সময় তার মঙ্গল কামনা করি।”

প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একমাত্র সন্তানকে নিয়ে জীবনযাপন করছেন পরীমনি।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান