Home Seacond Lead ঝিনাইদহে নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

by raazu
০ comments

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যালোইঞ্জিনচালিত নসিমন গাড়ির চালক ছিলেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের মাঠে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিনিকল ফার্মের মাঠে বেলাট গ্রামের বাসিন্দা ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া গেছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। আজ সকালে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। কাজ শেষ হলে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ এখনো নির্ধারণ করা যায়নি।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান