Home রাজনীতি জুলাই বিপ্লবের কৃতিত্বের দাবি নিয়ে লড়াই চলছে

জুলাই বিপ্লবের কৃতিত্বের দাবি নিয়ে লড়াই চলছে

by raazu
০ comments

নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নৃজরুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ দেড় দশক আগে স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিলাম, তা একদফায় রূপান্তরিত হয়েছিল। যে কারণে একদফায় পরিণত হয়েছিল সেই একই কারণে ৬৯-এর গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, ৭১ এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। একই কারণে নব্বইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল। দুঃখের বিষয় কোনো না কোনোভাবে এ বিজয় ছিনতাই হয়ে যায়। জুলাই বিপ্লবের ৫ মাস পার না হতেই এ বিজয়ের কৃতিত্ব নেওয়ার জন্য লড়াই শুরু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত হান্নান আহমেদ খান বাবলুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লব কারও একক কৃতিত্বের ফসল নয়। গত ১৫ বছরে যারা খুন হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরসহ এ আন্দোলনে ছাত্র-শিশু, শ্রমজীবী সবারই অবদান রয়েছে। এটি তো সবাই ভাগ করতে পারে। একা নিলে কাঁধ ভারি হয়ে যাবে।

জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব এ এস এম শামীমের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, প্রেসিডিয়াম সদস্য সেলিম মাস্টার, জোবায়ের হায়দার অয়ন প্রমুখ।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান