Home Lead News ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির সভাপতি

ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে: শিবির সভাপতি

by raazu
০ comments
ছাত্রদল নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের পথ অনুসরণ করছে ছাত্রদল। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, ছাত্রদল ক্যাম্পাসে আধিপত্যবাদী মনোভাব বজায় রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলদারির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি বিভিন্ন ঘটনায় ছাত্রশিবিরকে উদ্দেশ্যমূলকভাবে দায়ী করার সংস্কৃতি চালু রেখেছে, যা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ববর্তী কৌশলের প্রতিফলন।

সংবাদ সম্মেলনে তিনি কুয়েট, এমসি কলেজ ও তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ছাত্রদলের হামলার অভিযোগ তুলে বলেন, ছাত্রদল তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আড়াল করতে শিবিরের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলদারি ও সহিংসতার মাধ্যমে ছাত্রদল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।

শিবির সভাপতি প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তিনি ধর্মীয় অবমাননাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান এবং ছাত্র রাজনীতিকে সহিংসতা মুক্ত করে শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক করার তাগিদ দেন।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান