Home Seacond Lead সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের

সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের

by raazu
০ comments

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, চলতি মাসে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়ার আগে রাজধানীর পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ তাহের বলেন, আমরা সরকারের চালাকি বুঝি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হতে দেব না।

বাংলাদেশে এখন একদিনে যে চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিনই গণভোট সম্ভব এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নো হাঙ্কিপাঙ্কি। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন।

রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে৷ আমরা যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য কমিটি গঠন করেছি৷ বিএনপির কাছে আহ্বান জানাবো আপনারাও আলোচনায় উদ্যোগী হন বলেও জানান তিনি।

—জা.অর্থনীতি/আরএস

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান