Home Seacond Lead সাভার-আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার-আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

by raazu
০ comments
সাভারে বকেয়া বেতনের দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ

সাভার ও আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাভারের বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক এবং ছেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা জিরাবো আঞ্চলিক সড়কে অবরোধ করেন। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিকদের অভিযোগ, জানুয়ারির বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও বারবার তা কার্যকর করেনি কারখানা কর্তৃপক্ষ। ছেইন অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ ৯ ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে এবং ১৫ ফেব্রুয়ারি পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি।

বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, ছেইন অ্যাপারেলস কর্তৃপক্ষ ৩ মার্চের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে, আর বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের বিষয়ে আলোচনা চলছে।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |