Home Seacond Lead সাতক্ষীরায় ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

সাতক্ষীরায় ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

by raazu
০ comments
সাতক্ষীরায় ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

সাতক্ষীরার দেবহাটায় ট্রলিচাপায় মিম আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী বলেন, মিম তার বান্ধবীদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইটবাহী ট্রলি স্কুলের সামনে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মিম নিহত হয়।

স্থানীয়রা ট্রলিচালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। নিহত মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |