Home Lead News শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে

by raazu
০ comments

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুধু হাসিনা নন, তার পরিবারের সদস্য ও সহযোগীরাও বিচারের আওতায় আসবে।’ হাসিনার বিরুদ্ধে গুম, নির্যাতন ও গণহত্যার অভিযোগ রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত। বাংলাদেশ তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং ভারতকে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে।

সম্প্রতি অধ্যাপক ইউনূস কুখ্যাত গোপন বন্দিশিবির ‘আয়নাঘর’ পরিদর্শন করে একে ভয়ংকর বলে উল্লেখ করেছেন। তার সরকার দুর্নীতির তদন্তেও মনোযোগী হয়েছে, যেখানে ব্রিটিশ এমপি ও হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকও অভিযুক্ত।

এছাড়া, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের জন্য ‘নিরাপদ অঞ্চল’ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান