Home Lead News রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি

রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি

by raazu
০ comments

পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

তবে ব্যাংক, বিমা, রেলওয়ে, হাসপাতাল, কলকারখানা ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ম অনুযায়ী সময় নির্ধারণ করবে। সুপ্রিম কোর্টও নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতের সময়সূচি নির্ধারণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের শুরুতে পবিত্র রমজান শুরু হতে পারে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান