Home Seacond Lead মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি, মেডিকেল বোর্ড গঠন

মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি, মেডিকেল বোর্ড গঠন

by raazu
০ comments

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি

মাগুরায় ধর্ষণের শিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থার আরও অবনতি হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তাকে ভেন্টিলেটরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুটির চিকিৎসার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি.জে. মো. আসাদুজ্জামান খান।

অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশু। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত হিটু মিয়া সম্পর্কে ওই শিশুর বোনের শ্বশুর।

শিশুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা তার চাচা অভিযোগ করে বলেন, আমার ভাতিজি স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার নিজ বাড়ি থেকে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে নির্যাতন চালায়।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |