Home Lead News বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে কোনো পদক্ষেপ নেয়নি সাবেক সরকার

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে কোনো পদক্ষেপ নেয়নি সাবেক সরকার

by raazu
০ comments

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে সাবেক সরকার কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণসহ নানা সহিংসতা তদন্তে সরকার ব্যর্থ হয়েছে, বরং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। হাসপাতালে নজরদারি বসিয়ে নির্যাতিতদের প্রমাণ নষ্ট করা, মরদেহ গোপন বা ধ্বংস করা, এবং আইনশৃঙ্খলা বাহিনীর গোপন গোলাবারুদ বরাদ্দ দেওয়ার অভিযোগও উল্লেখ করা হয়েছে।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করলেও, সেটি কোনো প্রতিবেদন প্রকাশ করেনি এবং কার্যক্রমের কোনো রেকর্ডও রাখেনি।

জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারীদের ভয় দেখানো হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের সত্যতা দমনের জন্য রাষ্ট্রীয় প্রচেষ্টা চালানো হয়েছে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান