Home Seacond Lead নাফ নদে ধরা পড়লো ১৯৪ কেজির মাছ, দুই লাখ ৬০ হাজারে বিক্রি

নাফ নদে ধরা পড়লো ১৯৪ কেজির মাছ, দুই লাখ ৬০ হাজারে বিক্রি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

by raazu
০ comments

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদে ১৯৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ভোল মাছ ধরা পড়েছে, যা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।

শাহপরীর দ্বীপ নৌ-ঘাটের সভাপতি মো. হাসান জানান, স্থানীয় জেলে কালা মিয়ার জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। পরে সাত-আটজন মিলে সেটি গাছের সঙ্গে পেঁচিয়ে তুলে আনেন। মাছটি অটোরিকশায় করে টেকনাফ বাজারে নিয়ে যাওয়া হয়, যেখানে ২ লাখ ৬০ হাজার টাকায় এটি বিক্রি হয়।

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “নাফ নদে মাছ ধরার সুযোগ পেয়ে জেলেরা ভালো মাছ পাচ্ছেন। আশা করি, তারা আরও স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন।”

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান