Home Seacond Lead ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাইদুর-জীবন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সাইদুর-জীবন

by raazu
০ comments

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাইদুর রহমানকে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে আশিকুর রহমান জীবনকে মনোনীত করা হয়েছেন। আগামী ৬ মাসের জন্য নতুন এ কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

‎শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ঝিনাইদহে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

‎কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে তাশদীদ হাসান আসিফ, তৌফিক আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে সোহাগ হোসেন মেশতাক আলী, মুখ্য সংগঠক পদে মো. মীর রাকিব, যুগ্ম মুখ্য সংগঠক পদে জুনায়েদ আহমেদ রাজু, মুখপাত্র পদে সহকারী মুখপাত্র পদে শানমুন হাসান রাসিব ও সুরাইয়া আক্তার মনোনীত হয়েছেন।

—জা.অর্থনীতি/আরএস

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান