Home Lead News চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়কে বিক্ষোভ

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সড়কে বিক্ষোভ

by raazu
০ comments

চাকরিচ্যুত পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন।

এর আগে চাকরি ফিরে পাওয়ার দাবিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে সচিবালয় অভিমুখে রওনা করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এরপর তারা শিক্ষা ভবনের সামনে গেলে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও তারা দাবি করেন।

তারা জানান, বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

You may also like

Leave a Comment

যোগাযোগ

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত |