Home Seacond Lead এনআইডিতে যুক্ত করা যাবে একাধিক স্ত্রীর নাম

এনআইডিতে যুক্ত করা যাবে একাধিক স্ত্রীর নাম

by raazu
০ comments

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাক নাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

সোমবার (১০ মার্চ) এনআইডি অনুবিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেকের একাধিক ডাক নাম থাকে। অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে। এগুলোর সমাধানও করতে পারছি না। এজন্য এটা নিয়ে বসেছিলাম। এছাড়া একটা খসড়াও করেছি। এক্ষেত্রে ২ নম্বর ফরমে যদি আমরা ডাক নামটা নিয়ে নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে।’

তিনি আরও বলেন, ‘অনেকের একাধিক স্ত্রীও থাকেন। আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারও থাকে, তার নামটা আগেই সংরক্ষণ করে নিই, তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না।’

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান