Home Lead News ‘একমাত্র বিএনপিই দেশ পুনর্গঠনে সক্ষম’

‘একমাত্র বিএনপিই দেশ পুনর্গঠনে সক্ষম’

by raazu
০ comments
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একমাত্র বিএনপিই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। বিএনপির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করা বিএনপির পক্ষেই সম্ভব।

শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “দেশের জনগণের সমর্থন ছাড়া বিএনপি কোনো কাজ করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকলেও আলোচনা করেই সমাধান খুঁজে বের করতে হবে। বিএনপি ইতোমধ্যে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের জন্য ৩১ দফা রূপরেখা দিয়েছে, যেখানে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য ও কৃষিসহ দেশের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।”

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ অনেকে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান