Home Seacond Lead মহেশপুরে তুষার সিরামিকস্ কারখানার বর্জ্যে হুমকির মুখে ৩ ফসলি জমি, কৃষকদের মানববন্ধন

মহেশপুরে তুষার সিরামিকস্ কারখানার বর্জ্যে হুমকির মুখে ৩ ফসলি জমি, কৃষকদের মানববন্ধন

by razu ahamed
০ comments

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাড়াতলা এলাকায় তুষার সিরামিকস কারখানার বর্জ্য ও বিষাক্ত ধোঁয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

বুধবার কারখানার সামনে আয়োজিত এ কর্মসূচিতে সাড়াতলা, কৃষ্ণচন্দ্রপুর ও পুরন্দরপুর গ্রামের শতাধিক কৃষক অংশ নেন। মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, তুষার সিরামিকস কারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি আশপাশের আবাদি জমিতে গিয়ে পড়ছে, ফলে এলাকার ৩ ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রন্ত হচ্ছে। এতে ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং জমির উর্বরতা দিন দিন হ্রাস পাচ্ছে।

মানববন্ধে নেতৃত্বদেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদ রানা,যুগ্ন আহবায়ক সুবুর আলী,সাড়াতলা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান উজ্জল,উপজেলা গণঅধিাকর পরিষদের সাংগঠনিক সম্পাদক অন্তর রহমান সহ কয়েকশ কৃষক। তাদের দাবি,কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে গাছপালা শুকিয়ে যাচ্ছে এবং পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এর প্রভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টসহ নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।

এবিষয়ে কৃষক দলের নেতা মাসুদ ও ইউপি সদস্য মনিরুজ্জামান উজ্জাল বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং সম্প্রতি কারখানার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা করছেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা দ্্রুত কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, পরিবেশ দূষণ বন্ধ করা এবং কৃষিজমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এবিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কৃষকদের দাবিগুলো পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তুষার সিরামিকসের আঞ্চলিক ব্যবস্থাপক পল্টু মিয়া বলেন, আমরা সরকারের আইন মেনে কারখানা চালাচ্ছি। কিছু লোক ব্যক্তিগত সুবিধা না পেয়ে কৃষকদের নিয়ে মানবন্ধন করেছে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান