Home Lead News রাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃত্যু

রাজধানীতে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, ৪ জনের মৃত্যু

by raazu
০ comments

রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা জানিয়েছে, গুলশান থানাধীন শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ছয়তলা ভবনের দোতালায় দুপুর সোয়া ১২টার আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ছয়তলার একটি বাথরুমের ভেতরে একজনের এবং সিড়ির গোড়ায় তিনজনের মরদেহ পাওয়া যায়।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান