Home Lead News মিটারের অতিরিক্ত ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা

মিটারের অতিরিক্ত ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা

by raazu
০ comments
সিএনজি চালক মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা ৫০ হাজার

গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশার চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়। পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার চালকরা সরকার নির্ধারিত মিটারের হারের বেশি ভাড়া আদায় করলে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৮১ অনুযায়ী তাদের অনধিক ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

এছাড়াও, চালকদের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক এক পয়েন্ট কর্তনের বিধানও রয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, চালক বা মালিক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না।

বিআরটিএ এর নির্দেশনায় বলা হয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা রুজু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হলো।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান