Home Lead News মায়ের ওপর অভিমানে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মায়ের ওপর অভিমানে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

by raazu
০ comments

মা ফেরদৌস আক্তার অসুস্থ তাই বাজারে যাবেন ডাক্তার দেখাতে। এদিকে শিশু ফাভিয়ান (৮) বায়না ধরেছেন বাজারে যাওয়ার। কিন্তু মা বাজারে না নেওয়ায় অভিমানে গলায় ফাঁস নিয়েছে সে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে।

নিহত ফাভিয়ান হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বি বলেন, ফাভিয়ান বাজারে যেতে চেয়েছিলো কিন্তু তার মা তাকে নেয়নি৷ সে ঘরে একাকী ছিল। অভিমানে সে আত্মহত্যা করে। তার মা এসে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, মায়ের সঙ্গে অভিমানে আত্মহত্যার বিষয়টি জেনেছি। কেউ কেউ বলেছে খেলতে গিয়ে রশিতে শ্বাসরোধে মারা যায়। তবে পরিবারের কোনো অভিযোগ ছিল না। যদি কোনো অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান