Home Lead News একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

by razu ahamed
০ comments

নিজস্ব প্রতিবেদক: স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, ভাগ্য বদলের আশায় পাড়ি জমিয়েছিলেন দূর দেশে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না! নিথর দেহে, কফিনবন্দী হয়ে ফিরে এলেন তারা। যে কাঁধে ছিল পরিবারের দায়িত্ব, আজ সেই কাঁধই চিরতরে থেমে গেছে। একদিনেই ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানো যেন অসংখ্য পরিবারের হৃদয়ে শোকের ভার আরও বাড়িয়ে দিল।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া একই দিনে পৃথক ফ্লাইটে আরও চার প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এর মধ্যে মালয়েশিয়া থেকে দুইজন এবং লিবিয়া থেকে দুইজনের মরদেহ আসে বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়।

You may also like

Leave a Comment

বার্তাপ্রেস একটি অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ। বার্তাপ্রেস পড়ুন, বার্তাপ্রেসে লিখুন। বার্তাপ্রেসের সঙ্গেই থাকুন।

ঠিকানা

© ২০২৫ | বার্তাপ্রেস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | উন্নয়নে ডেভেলপার বোরহান